Legal
পেমেন্ট সম্পর্কিত শর্তাবলীঃ
ই-পেমেন্ট সেবা ব্যবহারে শিক্ষার্থীর জন্য শর্ত সমূহঃ
১। শিক্ষার্থীগণ পেমেন্ট সম্পর্কিত এবং প্রাতিষ্ঠানিক নোটিশ দেখতে প্রতিদিন ওয়েবসাইট কিংবা ই-পেমেন্ট পোর্টাল ভিজিট করবে অথবা তার ব্যক্তিগত প্রোফাইলে লগ ইন করবে। ২। যে কোনো ধরনের ফিস পেমেন্ট এর ক্ষেত্রে নির্দিষ্ট সময় নির্ধারণ করা থাকবে, প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই কলেজ কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যেই ফিস পেমেন্ট করতে হবে। ৩। কলেজ কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যেই ফিস পেমেন্ট না করলে পরবর্তিতে অফলাইন/ব্যাংক এ গিয়ে পেমেন্ট করার কোনো সুযোগ থাকবে না। ৪। তথ্যের সুরক্ষা এবং নিশ্চিতকরণের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে ই-পেমেন্ট পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে অন্যথায় কোনো প্রকার লেনদেন সম্ভব হবে না। ৫। ই-পেমেন্ট পোর্টাল সম্পর্কিত যেকোনো তথ্যের প্রয়োজন হলে লাইভ চ্যাট, হটলাইন নাম্বার 09611900275 তে যোগাযোগ করতে হবে ।